দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডিজেলসহ ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন বহিনোঙ্গর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬ হাজার লিটার ডিজেল ও ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার জব্দ করা হয়। এ সময় ৮ জন রোহিঙ্গাসহ মোট ১২ জন পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএস/